1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১৮৮ বার
65

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আহসানউল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সে পেশায় গাড়ি চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রোবরার রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশের নুর আলমের মালিকানাধীন ফার্মেসির সামনে বসেছিলেন আহসানউল্লাহ আছান। এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যান। পরে গুলি ছুড়লে তার ডান পাশের কানের দিক দিয়ে তা বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT