1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, দুই চালকসহ গুরুতর আহত ৮ জন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪১৫ বার
Oplus_131072
36

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ছয়টায় ওই সড়কের ভাগদী কদম তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ট্রাক চালক শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুৃমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা সড়কে পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহি বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সাথে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় চালকসহ আট যাত্রী। পরে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো: বেলাল আহমেদ জানান, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক সালাউদ্দিন ও বাস চালক আশরাফুল ইসলামের অবস্থা আশংকাজনক। এছাড়াও বাসের আরও ছয়যাত্রীর অবস্থাও গুরুতর। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT