1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

আমদিয়ার ইউপি সদস্য রুবেল হত্যা মামলার আসামি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১৪২ বার
Oplus_131072
49

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি রুহুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আমদিয়ার ভূইয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত রুহুল আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায, নরসিংদী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি রুহুল তার বাড়ীতে অবস্থান করছেন। এ খবরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের দিকনির্দেশনা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভূইয়ম গ্রামে অভিযান পরিচালনা করে।

পরে ভূইয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে রুহুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রুবেল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার (২৬ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুহুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুলের নামে এর আগে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং মাধবদী থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT