1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

অপহৃত কিশোরী মনোহরদীতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৪৩ বার
Oplus_131072
93

সুনামগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে র‍্যাব-১১। অভিযানে মূল অভিযুক্ত বাহাদুর ইসলামকে (২২) নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার ওই কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে বাহাদুর ও তার সহযোগী ইসলাম (১৯)।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সোমবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-১১-এর একটি দল মনোহরদীর হাতিরদিয়া বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও বাহাদুরকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা সাংবাদিকদের জানান, অভিযুক্ত ও ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT