1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

শিবপুরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৮৫ বার
91

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের গোড়ারগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুরের সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা জননেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মসজিদের নির্মাণ কাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ২ লক্ষ টাকা ও মসজিদের যাবতীয় টাইলস বাবদ আরো দুই লক্ষ টাকা মোট চার লক্ষ টাকার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT