1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

শিবপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের সফর

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বার
45

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা সফরে এসে বিভিন্ন কর্মসুচীতে যোগদান করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আজ শনিবার (২৯ এপ্রিল) সফরকালে তিনি উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার,

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোঃ রুহুল সগীর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকারপ্রমুখ।

এছাড়া সভায় নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার ভূইয়া জুয়েল, শিবপুরের এসিল্যান্ড শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি বাড়ৈগাও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এছাড়া তিনি শিবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় চৌঘরিযা আমার বাড়ি আমার খামার সমিতি এবং পুটিয়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT