1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্প সংস্থার চেয়ারম্যান

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৬২ বার
79

শেখ মানিক : বাংলাদেশ সমবায় শিল্প সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কো-অপারেটিভ চিরনিদ্রায় শায়িত হলেন শিল্প সংস্থার চেয়ারম্যান লি. এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল কাশেম আফ্রাদ এর পৃথক পাচ’টি জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাও ভিটিপাড়ার গ্রামের মৃত একেএম ইসহাক ওরফে মধু আফ্রাদের বড় ছেলে।

ঢাকা থেকে তার মরদেহ আজ দুপুরে শিবপুরে পৌঁছায়। এরপর বিকেল পাঁচ টায় দত্তেরগাও ভিটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শেষ জানাযা। এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

জানাযা নামাজে জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মরহুমের জামাতা সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান, উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল, শিবপুর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ফজলে রাব্বি খান,

মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার,সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম মোল্লাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৭ মার্চ রবিবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি কিডনীসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী,ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT