1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

শিবপুরে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯০ বার
Oplus_131072
102

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে কোন প্রকার বিশৃঙ্খলা ব্যাতীত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিবপুর উপজেলার সকল সনাতনী পূজারীরা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বানিয়াদি সার্বজনীন ভক্ত মন্দিরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বানিয়াদি সার্বজনীন ভক্ত মন্দিরের সভাপতি ক্ষিতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, সার্বজনীন ভক্ত সংঘ মন্দির কমিটির সাধারন সম্পাদক নিখিল চন্দ্র পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক লিটন বর্মন, সদস্য সচিব উজ্জল চন্দ্র বর্মন , বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান ও বাবু শংকর চন্দ্র পাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ও পূজারীরা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শিবপুর উপজেলার ৬৯ টি পূজামণ্ডপে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সাম্প্রদায়িকতা বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সকলের সহযোগিতার ফলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গাপুজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT