1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শিক্ষার নামে আমরা অশিক্ষা কুশিক্ষা গ্রহণ করছি : মঈন খান

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৯ বার
54

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‌‘শিক্ষার নামে আমরা অশিক্ষা কুশিক্ষা গ্রহণ করছি। যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের পরিণতি কী হবে? তাহলে এটাই কি সরকারের উদ্দেশ্য- অশিক্ষা কুশিক্ষা দিয়ে দেশ ধ্বংস করা? এর মাধ্যমে দেশ, জাতি ধ্বংস করা হচ্ছে।’

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মঈন খান বলেন, ‘শিক্ষা জিনিসটা আসলে কী সেটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমি মনে করি আদিম সমাজে হাজার বছর আগে মানুষ যেভাবে বসবাস করতো আর আজকের সভ্য সমাজে যেভাবে বসবাস করে এই দুইয়ের মধ্য যে ব্যবধান তাই শিক্ষা ব্যবস্থা। শিক্ষা মানুষকে পরিবর্তিত করেছে।

জঙ্গলে বসবাস করা আদিম মানুষকে আজকের সভ্য সমাজে নিয়ে এসেছে- এটাই শিক্ষার মূল কথা। যদি আজকে শিক্ষা ব্যবস্থায় এমন কিছু ঘটে যেটা আবার সভ্য সমাজ থেকে আদিম সমাজে নেয় তাহলে আমরা কোন শিক্ষা বরণ করছি। আজকে সরকার কোন শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে সেটা প্রত্যেক নাগরিকের প্রশ্ন। শুধু শিক্ষক সমাজ বা সুধী সমাজ নয় প্রত্যেক সাধারণ মানুষকে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’

তিনি বলেন, ‘নতুন সিলেবাস বা পাঠ্যক্রম নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে তা কার প্ররোচনায় হচ্ছে? সেটা কী উদ্দেশ্য করা হচ্ছে- তা জানা দরকার।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০০০ টির মধ্যে আমাদের কোন বিশ্ববিদ্যালয়ের নাম নেই। কিন্তু প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫০ থেকে ৭৫টি বিশ্ববিদ্যালয় আমেরিকার। এর দ্বারা প্রমাণিত আমেরিকা অর্থনীতি এবং শিক্ষা সবক্ষেত্রে শক্তিশালী।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT