1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হাসপাতালে বৃদ্ধের মৃত্যু, ঘোড়াশালে সেই মাইক্রোবাস চালক আটক  শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম

মনোহরদীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের আত্মহত্যা

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৬ বার
50

সাইফুর রহমান নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার বাড়ী গিয়ে প্রেমিক যুবকের গলায় ফাঁস লটকে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বীরগাঁও গ্রামের আবু সিদ্দীকের ছেলে ট্রলি চালক মামুন (২৫) এর সাথে পার্শ্ববর্তী দক্ষিন খালিয়াবাইদের এক যুবতীর প্রেমের সম্পর্ক চলছিলো। এ সম্পর্কের টানাপোড়েনের এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মামুন বিভিন্ন জনের কাছে ফোনে মাফমুক্তি চায়।

পরে রাত দুইটার দিকে খালিয়াবাইদ গ্রামের মৃত আইনুল হকের বাড়ী গিয়ে তাদের বাইরের ঘরের বারান্দায় গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেছে। মামুন ইদানীং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলো বলেও স্থানীয়রা জানায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কথা বলতে মেয়ের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, রাতেই ওই পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT