1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১১ বার
145

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে কাঁচামরিচ কিনছেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) উপজেলার পলাশ বাজার, ঘোড়াশাল বাজার ও আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতাদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা গেছে।

পলাশ বাজারে বাজার করতে আসা ইমান আলী বলেন, “সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামই বেশি। তার ওপর কাঁচামরিচ ৪০০ টাকা কেজি হওয়ায় সাধারণ মানুষের কষ্ট আরও বেড়েছে। এখন একসঙ্গে এক কেজি কেনার কথা ভাবাই যায় না।”

ঘোড়াশাল বাজারের ক্রেতা খাদিজা বেগম বলেন, “রান্নায় কাঁচামরিচ ছাড়া উপায় নেই। কিন্তু এই দামে কিনতে গেলে সংসারের বাজেট এলোমেলো হয়ে যাচ্ছে।”

স্থানীয় সবজি ব্যবসায়ী আলী মিয়া বলেন, “আমরা পাইকারি বাজার থেকেই বেশি দামে কাঁচামরিচ কিনছি। পরিবহন খরচসহ অন্যান্য ব্যয় যোগ করে বিক্রি করতে হচ্ছে। আমাদের লাভ আগের মতো নেই।”

আরেক ব্যবসায়ী ফারুক মিয়া জানান,টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁচামরিচ চাষিরা। তাই সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। সেই প্রভাব খুচরা বাজারেও পড়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ এলে দাম আবার কমে আসবে বলে আশা করছি।”

এদিকে ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়মিত তদারকি এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘোড়াশাল বাজার কমিটির সেক্রেটারি আবুল কাশেম মিয়া বলেন, বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT