1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

পলাশে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিচারপতি

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩২৬ বার
120

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সাধুর বাজার বায়তুল আকসা জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (১ জুলাই) দুপুরে জোহরের নামাজ আদায় করে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, বি আর বি ক্যাবেলস এর (মার্কেটিং) জেনারেল ম্যানেজার মোঃ ছাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সহিদুল ইসলাম বাবু, মসজিদ কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ মোল্লা টিটু ও সদস্য সচিব এস এম আলমগীর।

পরে বিচারপতি কামরুল হোসেন মোল্লা সাধুর বাজার তিতুমীর সংঘ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।

তিতুমীর সংঘের সভাপতি আরিফ মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, সাংবাদিক নাসিম আজাদ, সামসাদ আলম, নজরুল ইসলাম ও সাইদুল আলম মাছুমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT