1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

পলাশে পাগলা কুকুরের কামড়ে ৯ জনসহ আহত ১০

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৮৬ বার
65

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নয় জন ও বিড়ালের কামড়ে একজনসহ ১০ জন আহত হয়েছে। আজ রবিবার (২৭ আগস্ট) উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও জিনারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্থানীয়রা জানান, আজ রবিবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত রাস্তায় বের হওয়ার পর ২টি পাগলা কুকুরে কামড়ে নারী পুরুষ সহ ৯ জন ও বিড়ালের কামড়ে ১ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে স্বজনরা।

আহতরা হলেন, ঘোড়াশাল পৌর এলাকার পাইকসার গ্রামের জসিম উদ্দিন, একই গ্রামের রুষ্ণ পাল, দিগদা এলাকার সুকুমল, সঞ্জিত, রাজাব এলাকার সাহিদা,
সারকারখানার সাথী বেগম (বিড়ালের কামড়ে আহত), ইসমাইল, কুমারটেক এলাকার শাহাদাত হোসেন, একই এলাকার মিলন বালা, ও জিনারদী ইউনিয়নের রাবান এলাকার গীতা বসু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত নয় জন ও বিড়ালের কামড়লে আহত একজনকে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে এদের মধ্যে আট জনকে এখান থেকে ভেকসিন দেওয়া হয় আর বাকি দুজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নরসিংদীতে রেফার্ড করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT