1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

ঘোড়াশালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৪ বার
77

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় হারুন মিয়া (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের এলিট স্টিল মিলের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া ঘোড়াশাল পৌর এলাকার সাতমারার টেকের মৃত মিয়া বক্সের ছেলে।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, হারুন মিয়া ঘোড়াশাল বাজারে কাঁচামাল বিক্রি করতেন। আজ ভোরে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচায় কাঁচামাল কেনার জন্য বাসা থেকে বের হন তিনি। পরে অটো রিকশায় করে পা়ঁচদোনায় যাওয়ার পথে ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কে পিছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে হারুন সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে নারী ভুঁড়ি বের হয়ে নিহত হন তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, নিহত হারুনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রহণ করতে আবেদন জানিয়েছেন। তাই পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT