1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার

নরসিংদীতে ঝোপ থেকে ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯০ বার
Oplus_131072
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনের ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আব্দুল গাফফার।
তিনি জানান, গত ০৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনে অভিযান চালাই।
এসময় হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড করে এ্যামুনেশন ধারণযোগ্য ৩টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি নরসিংদী মডেল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT