1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসাপাতাল ভাংচুর

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারা যাওয়া নারীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসাপাতালে ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম মারজিনা পারভিন রিনি (৩৭)। তিনি বাজনাব গ্রামের বাবুল মুন্সির স্ত্রী।

বাবুল মুন্সি জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে মাথাব্যাথার কারণে রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার মাপা হয়। সেসময় তার প্রেশার কম ছিল। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিনিকে একটি ইনজেকশন পুশ করেন। এরপরই রিনি শরীর আরো খারাপ হয়। দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিনিকে মৃত ঘোষণা করেন। পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় রিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালের ভিতর ভাঙচুর করে। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় ওই নারী মারা গেছেন। আসলে কী হয়েছে তা তদন্তের পর বলা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT