1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

“বিজয়ী”র ফ্রি প্রশিক্ষণ পেলেন হরিজন সম্প্রদায়ের ৪০ নারী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৩৩ বার

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন “বিজয়ী”র উদ্যোগে ৪০ জন নারীকে ফ্রিতে ব্লক এবং বাটিক এর বেসিক প্রশিক্ষণ প্রদান করানো হয়েছে।

আজ রবিবার (৮ অক্টোবর) বেলা ৩টায় চাঁদপুর পুরান বাজার হরিজন কলোনীর শ্রী শ্রী শিব মন্দিরে হরিজন সম্প্রদায়ের নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ প্রদান করে। বেসিক কোর্সটি প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ী’র সদস্য তানজিলা রহমান ইলা এবং সাদিয়া সুলতানা।

বিজয়ী”র উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী” এই স্লোগানে ফ্রি প্রশিক্ষণ কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে পরিচালনা করেন সংগঠনটির সদস্য প্রিয়াংকা আক্তার।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিব মন্দির কমিটির সভাপতি রনি দাস, সাধারন সম্পাদক খোকন হরিজন, ক্যাশিয়ার দিপু এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।

আরো উপস্থিত ছিলেন বিজয়ী’র সদস্য, মিতু আক্তার, জয়িতা বনিক, জান্নাত আক্তার নিলি, তাসলিমা মুক্তার, মরিয়ম আক্তার, প্রিয়শী রায়,আসমা আক্তার, আখি আক্তার, সুমাইয়া ইসলাম স্বনর্না,তানজিলা আক্তার ঋতুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান আজকের ট্রেইনার, হরিজন পল্লীর পক্ষ থেকে আয়োজক রনি দাস, ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি।

তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। নারীদের শিক্ষা, প্রশিক্ষণ দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT