1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হচ্ছে শিবপুর

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৭৩ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে। আগামী ২২ মার্চ এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত ।

সোমবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং মাধ্যমে তিনি জানান, শিবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ১৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ অর্থায়নের তিনটি ঘর দেওয়া হয়েছে। আর ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ আরও ৭৫টি পরিবারকে ঘর দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় শিবপুর উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজনের সমন্বয়ে ভূমিহীন-গৃহহীন বাছাই করে পুনর্বাসন করা হয়েছে।

ইউএনও আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সব বিষয় নিয়ে উপজেলার সব জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। পরে কোনো ‘ক’ শ্রেণির ভূমিহীন পরিবার পাওয়া গেলে তাদেরও দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে খাসজমি নির্বাচন করে পুনর্বাসন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT