1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার উদ্যোগে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ”-এর ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তাঁদের ন্যায্য দাবি উপস্থাপন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাঁদের ভাষ্য, “একত্রিশ বছর ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু আজও কোনো বাস্তব অগ্রগতি নেই। বাধ্য হয়েই কর্মবিরতিতে নামতে হয়েছে।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

তাঁরা আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করলেও ন্যায্য গ্রেড ও মর্যাদা থেকে বঞ্চিত হওয়ায় মনোবল ক্ষুণ্ন হচ্ছে। তাই দ্রুত সরকারিভাবে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা। রোগীদের ভোগান্তি বিবেচনায় কর্মসূচির সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা চালু থাকবে বলে জানান তাঁরা।

কর্মবিরতি চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট জিতেন্দ্র সরকার, ফার্মাসিস্ট মোঃ আল মাহমুদ পারভেজ,ৃমেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাদ্দাম হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শিউলি রায় ও মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মাহমুদা খানম।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT