
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীনিধি রেল স্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন দেখা যায়নি। আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।