1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার

নরসিংদী প্রতিবেদক: বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান বিকে স্কুল অব রিসার্চ এবং শ্রীলঙ্কাভিত্তিক জ্ঞানচর্চা কেন্দ্র সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় অনলাইনে আয়োজিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, পলিসি এডভোকেসি, প্রশিক্ষণ কর্মশালা, তরুণদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ, সেমিনার ও সম্মেলনের আয়োজন করবে এবং যৌথভাবে নীতি-সারসংক্ষেপ ও গবেষণা প্রবন্ধ প্রকাশ করাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকার করেছে। যা দক্ষিণ এশিয়ার সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ দক্ষিণ এশিয়ার জ্ঞানচর্চা কেন্দ্র ও যুব-নেতৃত্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃদেশীয় সহযোগিতার ক্রমবর্ধমান প্রবণতাকে সমৃদ্ধ করবে। জলবায়ু সহনশীলতা, টেকসই জীবিকা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মতো বিষয়ে আঞ্চলিক জ্ঞান-বিনিময়ের গুরুত্বও এতে প্রতিফলিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন অগ্রযাত্রা এবং নতুন প্রজন্মের নীতি গবেষক তৈরিতে তাদের প্রতিশ্রুতি ব‌্যক্ত করেছে।

শ্রীলঙ্কাভিত্তিক জ্ঞানচর্চা কেন্দ্র সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) এর চেয়ারম্যান ও পরিচালক পাসান বিজয়াবর্ধনা বলেন, দক্ষিণ এশিয়া আজ বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। এ সমঝোতা স্মারক যৌথ গবেষণা কর্মকান্ডকে শক্তিশালী করবে, যা সরাসরি নীতি প্রণয়নে ভূমিকা রাখবে।

বিকে স্কুল অব রিসার্চ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিজন কুমার বলেন, এই সমঝোতা আমাদের গবেষণা প্রচেষ্টাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ গবেষকদের কণ্ঠস্বর জোরালো করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা তথা টেকসই অভিলক্ষ‌্য অর্জনের ক্ষেত্রে গবেষণামুখী তরুণদের ভূমিকা পালনে দারুণ সহায়ক হবে এই সমঝোতা।

অনলাইনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলংকা, তাইওয়ানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ গবেষকবৃন্দ ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর নরসিংদী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT