
মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন অভিযোগ তুলে কুমিল্লার বাঙ্গরা বাজার এলাকায় মা-মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আকিবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি। আরেক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
ওসি মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে কে বা কারা তাদের গণপিটুনি দেয়। এরপর তারা মারা যায়।
তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহতদের বিরুদ্ধে আগে থেকে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এর জেরে কেউ তাদের হত্যা করে থাকতে পারে।