1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

আওয়ামীলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে বিচার শেষে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৪৩ বার
Oplus_131072

আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের কেউ জাতির কাছে ক্ষমা চায়নি। যারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকতে পারে না। জনগণের নিরাপত্তার স্বার্থে দলের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হবে। এটি আমাদের সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার এবং একইসঙ্গে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ।”

তিনি জানান, জুলাই মাসে ‍‍`জুলাই সনদ‍‍` প্রকাশ করা হবে, যাতে দেশের সব রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত থাকবে।

এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “নির্বাচন শেষ হলে আমি আর কোনো সরকারে থাকবো না। আমাদের কাজ সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা, যাতে জনগণ সন্তুষ্ট থাকে।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গঠনে আমরা প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেবো, তবে সব দলের ঐকমত্যই আমাদের লক্ষ্য।”

সরকারি সেবা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “আগে বিভিন্ন সেবা নিতে ‘মাধ্যম’ লাগত, এখন অনলাইনের মাধ্যমে জনগণ ঘরে বসেই সেবা পাচ্ছে, যা দুর্নীতির সুযোগ কমিয়েছে।”

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “যারা শিশু অবস্থায় আশ্রয় নিয়েছিল, তারা এখন কিশোর বা যুবক। মার্কিন সহায়তা কমে যাওয়ায় নতুন করে সংকট তৈরি হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ৯ জুন লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম ইউরোপ সফর। তিনি ১৪ জুন দেশে ফিরবেন বলে জানা গেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT