1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে আরএমও ডা. ফরিদা ব্যতিক্রমী উদ্যোগ নরসিংদী সদর মডেল থানায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ওসি এ আর এম আল মামুন মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্য মন্ত্রী ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

শিবপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালিয়ে গেল স্বামী

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৫৯ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে রোববার (১৩ এপ্রিল) দুপুরে শিবপুর থানার ভর‌তের কা‌ন্দি গ্রামের বসত ঘর হতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে কোনো একসময় স্ত্রী খাদিজা আক্তার (৩৫) কে গলাটিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকা‌লে সাড়া না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙ্গে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। পরে শিবপুর থানায় খবর দেয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতাল ম‌র্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে ভরতেরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার সাথে তার স্ত্রী খাদিজা আক্তার এর পারিবারিক কলহ চলছিল। এ কলহের জেরে শনিবার রা‌তের কোন এক সময় স্ত্রীকে গলা‌টি‌পে হত‌্যা করা হয়। পরে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে স্বামী তারেক মিয়া পা‌লি‌য়ে যায় বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর হতে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT