1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

মনোহরদীতে মোবাইল কোর্টে আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ সোমবার (১০ মার্চ) এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে উপজেলার আনোয়ার এন্ড বাদার্স সিএনজি, এলপিজি ফিলিং পরিমানের চেয়ে পেট্রোল মাপে কম দেওয়ার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়

জানা যায়, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে সোমবার মনোহরদী উপজেলার সিএজি এন্ড ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স সিএনজি, এলপিজি, ফিলিং স্টেশনে পেট্রোলে ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮ অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান, উপজেলা স্যানিটারি ইইন্সপেক্টর শাহ নেওয়াজ সহ মনোহরদী থানার পুলিশ সদস্যবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT