1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে আরএমও ডা. ফরিদা ব্যতিক্রমী উদ্যোগ নরসিংদী সদর মডেল থানায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ওসি এ আর এম আল মামুন মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্য মন্ত্রী ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

শিবপুরে গ্যাস ফিল্ড কর্মচারীদের কর্মবিরতি পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌক্তিক দাবীতে অবস্থান কর্মসূচীতে পুলিশী হামলা-মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে নরসিংদী গ্যাস ফিল্ডে কর্মরত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। রবিবার (২৩ ফেব্রুযারী) সকাল থেকে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেকে নরসিংদী গ্যাস ফিল্ডের সামনে এই কর্মসূচী পালন করে তারা। এসময় বন্ধ রাখা হয় ফিল্ডের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ঠিকাদারের অধীনে থেকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে আসছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। অল্প বেতনে সারাদেশের গ্যাস ফিল্ড ও তিতাসের অধীনে কর্মরত শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে আসছেন। এমতাবস্থায় চাকুরী জাতীয়করণসহ স্থায়ী করার যৌক্তিক দাবী নিয়ে আন্দোলন করে আসছেন। এই দাবীকে উপেক্ষা করে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মচারী নেতাদের উপর হামলা চালায় পুলিশ। তাই বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি: এ নিযুক্ত শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দাবী বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান তারা।

এসময় বক্তব্য রাখেন, নরসিংদী গ্যাস ফিল্ড আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT