1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আ.লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে গণ অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার
Oplus_131072
45

নিজস্ব প্রতিবেদক :.আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, ও স্বারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদের নরসিংদী জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জেলা প্রশাসক কাছে স্বারকলিপি হস্তান্তর করে।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ২৪এর অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে তাদের বিচার এই বাংলায় করতে হবে। তাদের রাজনীতি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো: নান্নু মিয়া , সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কাজী ইমরান , শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জনি ভূইয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বাপ্পি সম্পাদক রবিন আহমেদ সহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT