1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে জামায়াত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬১ বার
43

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বিএনপি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত শিবিরের অবস্থানসহ বিক্ষোভের প্রতিবাদে সভা করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্যবৃন্দ। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সোমবার রেডক্রিসেন্ট কর্তৃক নজরপুর এলাকার গরীর-অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান শেষে জামায়াত কর্মীরা ইউনিয়নের সচিব আরিফ উদ্দিনকে কম্বল না দেওয়ায় দূব্যবহার করেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয়। এতে ইউনিয়ন জামায়াতের আমীর লোকমান কবির আহত হয়।

বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে। পাশাপাশি নরসিংদী শহরে তারা বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদেরকে কলুসিত করার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবেই জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এসব কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

নজরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ১নং ওয়ার্ড মেম্বার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক এ ফারুক ও গোলাম ফারুক বাবু, নজরপুর ইউনিয়ন পরিষদেও সদস্য, হাফিজ উদ্দিন, আরমান পাঠান, দেলোয়ার হোসেন, ইসমাইল, রশীদ, নরসিংদী জেলা ছাত্রদল নেতা সাব্বির ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল নেতৃবৃন্দসহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT