1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬৬৬ বার
45

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে অগ্নিকান্ডে এক শ্রমিক নিহত হয়েছে। আগুনে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার বিকাল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আজহারুল ইসলাম (৩১)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।

পলাশ ফায়ার সার্ভিস ও শ্রমিকরা জানান, আজ বিকেল ৪ টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দু’তলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়। এছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করে। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরো ৫টি ইউনিট যোগ দিয়ে মোট ৭টি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরী হতো। কি কারণে এই আগুনের ঘটনা তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

এদিকে আগুনের বিষয়ে জানতে প্রাণ ইন্ডাস্ট্রিযাল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই সেকশনের অপারেটর আজহারুল ইসলাম মারা গেছেন। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT