1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার

পলাশের শ্রেষ্ঠ শিক্ষার্থী হলেন মাইশা জান্নাত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭৬ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।

প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলার বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং খ বিভাগ অংশ নিয়ে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে মাইশা জান্নাত। সে উপজেলার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী।

মাইশা জান্নাত জানায়, আমার এমন সাফল্য অর্জনে শ্রদ্বেয় শিক্ষক ও পরিবারের প্রতিটি মানুষেরই ভূমিকা রয়েছে। তাদের কাছ থেকে পাওয়া সঠিক শিক্ষা গ্রহণ করে আজ আমি উপজেলা পর্যায়ে ইংরেজি রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন সহ শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হতে পেরেছি। সবার দোয়া চাই যেন আমি একজন ভাল মানুষ হতে পারি।

মাইশা জান্নাতের বাবা মেজবাহ উদ্দিন জানান, আমার মেয়ের সাফল্যে আমার পরিবারের সবাই আনন্দিত। দোয়া করি সে যেন আলোকিত মানুষ হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT