1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ঘোড়াশালে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪০০ বার
50

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা সহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন মিয়া গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এলাকার কাঠালদীয়া গ্রামের মমিন মিয়ার ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াশাল পৌরসভার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এসময় জবেদ আলী নামে একটি হোটেলের সামনে থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে সুমন মিয়ার সাথে থাকা দুটি ব্যাগে তল্লাশী করলে একটি থেকে ৮ কেজি ও অপরটি থেকে সাড়ে ৭ কেজি সর্বমোট সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT