1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

পলাশে বেপরোয়া ট্রলি কেড়ে নিলো পরীক্ষার্থীর প্রাণ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৭৭৩ বার
16

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ইট বোঝাই ট্রলি চাপায় সাকিব হাসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাকিব হাসান চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের এবারের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সকালে সাকিব তার বড় ভাই রাকিব শেখের মোটরসাইকেল যোগে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি দক্ষিণ দেওড়া এলাকার পলাশ সারকারখানার সড়কে আসলে পিছন থেকে একটি ইট বোঝায় বেপরোয়া ট্রলি মোটরসাইকেটিকে ওভারটেক করতে যায়।

এসময় ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা রাকিব রাস্তার ডানপাশে ছিটকে পড়ে ও পিছনে বসে থাকা সাকিব ছিটকে রাস্তায় পরে ট্রলির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাকিবকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে রাকিব চিকিৎসাধীন রয়েছে।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ট্রলি ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT