
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটিতে স্থান পেলেন তরুণ সংগঠক ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোবারক হোসাইন। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর পুরানা পল্টনস্থ মারকাজ ভবনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপ-কমিটির চতুর্মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী আনুষ্ঠানিকভাবে মাওলানা মোবারক হোসাইনকে কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে ঘোষণা করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
মোবারক হোসাইন কে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় নরসিংদী জেলায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তিনি তার দক্ষতা, যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মাওলানা মোবারক হোসাইন সকলের কাছে দোয়া কামনা করেন এবং বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাবেন।