1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

শিবপুরে হাজী আফসার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের আনন্দ মিছিল

মোমেন খান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪০৭ বার
110

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা পর্যায়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণ করে প্রকল্প উপস্থাপন ক্যাটাগরিতে (উচ্চ মাধ্যমিক পর্যায়ে) দ্বিতীয় স্থান অর্জন করায় আনন্দ মিছিল করেছে শিবপুরের হাজী আফসার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

আজ রোববার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে র‍্যালীটি ইন্সটিটিউটের ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো ক্যাম্পাসে এসে শেষ হয়।

এর আগে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানটি।

এসময় শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য খোকন ভূইয়া ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোবারক হোসেন প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT