1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৬৭ বার
281

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশালে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার (২২ জুন) রাতে ঘোড়াশাল রেলক্রসিংয়ে কিশোরগঞ্জ অভিমুখী এগারসিন্দুর ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার রাত সোয়া ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসে কিশোরগঞ্জ অভিমুখী এগারসিন্দুর ট্রেনটি। পরে রাত সাড়ে ৯টায় ঘোড়াশাল-পলাশ বাইপাসে সড়কের রেলক্রসিং পার হচ্ছিল ট্রেনটি। এসময় ঘোড়াশাল থেকে পলাশগামী একটি ট্টাক রেলক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে রেললাইনের পাশের বিলে পড়ে যায় এবং ট্রেনটির হর্স পাইপ ভেঙে লোকো ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘোড়াশাল-জিনারদী রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনটি বিকল হয়ে পড়ে থাকে। এ ঘটনার পর শত শত ট্রেন যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

ঘোড়াশাল রেলক্রসিংয়ে দায়িত্বরত আব্দুর রব জানান, ট্রাক চালক বাধা উপেক্ষা করে রেলক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার বরকত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে কাজ চলছে। আপাতত রাত ১০টা থেকে ডাউন লাইনে চলাচল বন্ধ রয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারের পর দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পলাশ থানার পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশকে এ ঘটনার বিষয়ে জানানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT