1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৭৭ বার
471

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে নরসিংদীর শিবপুরে JAC Motors এর অত্যাধুনিক সার্ভিস সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শাষপুর শহীদ মিনার এলাকায় এই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়।

JAC Motors এর নরসিংদীর ডিলার মা অটোমোবাইল ইন্জিনিয়ারিং এর সার্বিক তত্ত্বাবধানে সার্ভিস সেন্টার শুভ উদ্বোধন করেন JAC Motors এর আমদানিকারক RANCON Global Truck এর চীফ এক্সিকিউটিভ অফিসার সত্যজিৎ সাহা, JAC Motors এর ইন্টারন্যাশনাল সার্ভিস ম্যানেজার ফেলেক্স।

উদ্বোধন শেষে বিভিন্ন গাড়ির মালিক ও ড্রাইভারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী তাজুল ইসলামের সভাপতিত্বে আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকারসহ JAC Motors এর উর্ধতন কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী তাজুল ইসলাম জানান, নরসিংদীতে এই প্রথম JAC Motors অত্যাধুনিক সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। এখানে দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস ছাড়াও সূলভ মূল্যে JAC Motors এর অরিজিনাল স্পেয়ার পার্টস পাওয়া যাবে। সেইসাথে চালকদের বিশ্রামের সুব্যবস্থা রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT