1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা পলাশে ৬ বছর ধরে ডাক্তার ছাড়াই চলছে হাসপাতাল পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, আটক স্বামী ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার

ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫৫ বার
184

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফ মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) ভোরে ঘোড়াশালের বাইপাস সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শরীফ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের মো: সোনা মিয়ার ছেলে।

পলাশ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ঘোড়াশাল বাইপাস সড়কের উপর অভিযান পরিচালনা করে পলাশ থানা পুলিশ। এসময় উত্তর মিয়াপাড়া গ্রামের কবরস্থানের উত্তরপাশের সড়কের উপর থেকে শরীফ মিয়াকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত শরীফ মিয়াকে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাশ থানা পুলিশের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT