1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল

পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭৩ বার
Oplus_131072
938

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একটি আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃষ্টির মধ্যেই হাঁটু পানিতেই কংক্রিট মিশ্রিত বালু-সিমেন্টের ঢালাই দিয়ে সড়কের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে এই নিউজ সংবাদ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর তোপের মুখে সেই ঢালাই তুলে নতুন করে সড়ক নির্মাণকাজ করতে হচ্ছে। মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনের ১২০ মিটার আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড। স্থানীয়দের অভিযোগ সড়কটি নির্মাণের শুরুতেই বিভিন্ন অনিয়মের আশ্রয় নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

মঙ্গলবার সকালে সড়কে জমে থাকা হাঁটু সমান বৃষ্টির পানির মধ্যেই কংক্রিট মিশ্রিত সিমেন্ট, বালু দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করে।

স্থানয়ীরা বিষয়টি দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর পরই শুরু হয় সমালোচনা ঝড়। পরে নরসিংদী সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজের অনিয়ম দেখে সড়কটি নতুন করে নির্মাণ করার নির্দেশ দেন।

নরসিংদী সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল জানান, সড়কটি নির্মাণে কিছু গাফিলতি পাওয়া যায়। যা ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা সড়কটি নতুন করে নির্মাণ করে দেবেন।

অনিয়মের ভুল স্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন বলেন, নির্মাণ কাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় কিছু ঢালাই পানির মধ্যে করে ফেলেন। পরে দ্রুত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT