1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের একটি দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।

এসময় ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া, দক্ষিণ মিয়াপাড়া, টেকপাড়া ও বাজার এলাকায় প্রায় ১০টি বাসা-বাড়ি ও দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২ লাখ ২৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে ৬ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ (ব্যবস্থাপক) জরুরী গ্যাস নরসিংদী ও
প্রকৌশলী এস এম ফজলুল হক (ব্যবস্থাপক) জরুরি গ্যাস ঘোড়াশাল।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT