1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল

ঘোড়াশালে ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ১৬ লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১৮০ বার
Oplus_131072
163

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দিনে-দুপুরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ টেঙ্গরপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন জানান, সকালে তিনি তার স্ত্রীকে নিয়ে নিয়ে গাজীপুরে বড় ছেলের বাসায় বেড়াতে যান। বিকেল ৫টার দিকে তার ছোট ছেলে বাড়ি ফিরে দরজার তালা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ও ওয়ারড্রপ ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, চোরচক্র আলমারি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চেইন, আংটি ও চুড়িসহ ব্যবসার নগদ ৫ থেকে ৬ লাখ টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পলাশ থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করবেন বলেও তিনি জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT