1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

পাঁচদোনায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৩২ বার
50

নরসিংদীর পাঁচদোনা মোড়ে সিএনজি স্ট্যান্ড দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের গাড়িতে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

আহতদের মধ্যে পাঁচদোনা এলাকায় তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। তাদের উদ্ধার করে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে।

সর্বশেষ রোববার সন্ধ্যায় ঝুট নিয়ে মোছাদ্দেকের এক কর্মীর ওপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতেই ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সন্ধা ৭টা থেকে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়। একাধিক ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা পরস্পর মুখোমুখি অবস্থান করে। আমরা উভয় গ্রুপের মাঝে অবস্থান করছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT