1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে রায়পুরায় মানববন্ধন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার
147

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর রায়পুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকালে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে রায়পুরা থানা গেইটে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে রায়পুরা প্রেসক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরামের বিভিন্ন সাংবাদিকগণ অংশ নেয়।

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজয় সাহার সঞ্চালনায় এ কর্সূচিতে বক্তব্য দেন রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, এম নুর উদ্দিন আহমেদ, মাহবুবুল আলম লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা খোকা চৌধুরী ও আবুল কালাম আজাদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ সহ অনেকে।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার মাধ্যমে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত হানা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন পরিবেশ তৈরির আহ্বান জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT