1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

মাধবদীতে মাদকের টাকা না পেয়ে মায়ের মাথা ফাটালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৮০ বার
Oplus_131072
80

নরসিংদীর মাধবদীতে মাদকাসক্ত এক যুবক টাকার জন্য নিজের গর্ভধারিণী মাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই মা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় এঘটনা ঘটে। পরে একইদিন রাতে মাধবদী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মা।

আহত ষাটার্ধ্ব আয়েশা বেগম নামে ওই নারী মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মিজানুর রহমানের স্ত্রী। ২৫ বছর বয়সি অভিযুক্ত ছেলে ওমর ফারুক তার দ্বিতীয় সন্তান।

থানায় দায়ের করা অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। এ কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় মায়ের কাছে টাকা দাবি করলে আয়েশা বেগম তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওমর ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং পরে লোহার পাইপ দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে আয়েশা বেগম গুরুতর আহত হন।

পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী আয়েশা বেগম বলেন, গত ছয় মাস ধরে ও টাকার জন্য প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু এবার সে এতটাই হিংস্র হয়ে উঠলো যে আমাকে মেরেই ফেলতে চেয়েছিল।

আয়েশা বেগমের ছোট ছেলে আলী হোসেন বলেন, আমার ভাই প্রায় ৮-১০ বছর ধরে মাদক ও জুয়ার সাথে জড়িত। তাকে আমরা এর মধ্যে ১০ লাখ টাকার মতো দিয়েছি। এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, কিন্তু সে কারো কথা শুনে না। সুযোগ পেলেই সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT