1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

বাঁ পা দিয়ে পরীক্ষা দিলেন হার না মানা রাসেল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩০ বার
20

দুই হাত নেই। ডান পা-ও নেই। বাঁ পা আছে, তাও স্বাভাবিকের চেয়ে অনেকটা ছোট। পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে হার না মানা প্রতিবন্ধী রাসেল মৃধা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে অদম্য রাসেল। রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র।

অভাব-অনটনের মাঝেও রাসেলের লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে মুগ্ধ হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরের কাজ করেও পড়াশোনা করাচ্ছি

লেখাপড়া শিখে ছেলে এক দিন আমাদের মুখ উজ্জ্বল করবে। রাসেলের মা লাভলী বেগম বলেন, দুটি সন্তান নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ছেলের ইচ্ছা বড় হয়ে একজন আদর্শবান শিক্ষক হয়ে দেশ ও জাতির সেবা করবে। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোর্তারফ হোসেন বলেন, রাসেল এ বছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো ফলাফল অর্জন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, ছেলেটির হাত ও পা না থাকা সত্ত্বেও ছোট একটি পা দিয়ে সুন্দরভাবে লিখে পরীক্ষা দিয়েছে। তার অদম্য স্পৃহা সকলকে মুগ্ধ করেছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT