1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রমজান ও ঈদ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬০ বার
56

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। রবিবার (২৩) মার্চ বিকেলে নরসিংদী বড় বাজারের দোকান গুলোতে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম চালানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল হান্নান, নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু, বড় বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ ভোক্তাঅধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা প্রমুখ।

বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক বলেন, সারা বছরই আমরা জেলার সকল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করে থাকি। তবে রমজান ও আসন্ন ঈদকে ঘিরে আমরা এই কার্যক্রমকের পরিধি বাড়িয়ে দিয়েছি। যার সুফল জনগণ ইতোমধ্যে পেয়েছে। কিছুদিন পরেই ঈদ আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা যেনো পণ্যের দাম কৃত্রিম ভাবে বৃদ্ধি করতে না পারে সেজন্যই আজকে আমরা মনিটরিংয়ে এসেছি। আমরা ক্রেতা- বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদের কাছে জানতে চেয়েছি। সকলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।

অন্যদিকে পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, ঈদকে সামনে রেখে যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা প্রস্তুত। বিশেষ করে যেখানে মানুষের সমাগম বেশি, আর্থিক লেনদেন বেশি ঐ জায়গা গুলোতে আমাদের বিভিন্ন টিম রাত দিন কাজ করছে। মহাসড়কসহ সব ধরনের স্থলপথে, জলপথে যেন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে সেদিকে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদকে সামনে রেখে পুরো জেলা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT