1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

মনোহরদীতে কুরবানীর পশু কিনতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭০৫ বার
Oplus_131072
22

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুকে আটক করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি ভূইঁয়ার বাজার থেকে আটক করে এলাকার জনগণ। সাইফুল ইসলাম খান বীরু মনোহরদী উপজেলা পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের উপদেষ্টা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুল কান্দি ভূঁইয়া বাজারে কুরবানির গরু কিনতে যায়। এসময় স্থানীয় জনগণ তাকে ঘিরে ফেলে এবং মনোহরদী থানায় খবর দেয়। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনগনের কাছ থেকে মনোহরদী থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান , জনগণ কর্তৃক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রকৃয়াধীন আছে।

উল্লেখ্য, সাইফুল ইসলাম খান বীরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেন। সে সময় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। এদিকে সাইফুল ইসলাম খান বীরুকে আটকের খবর দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ থানার সামনে বিক্ষোভ মিছিল করে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT