1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

পলাশে “সেইপ” এর দক্ষতা বিষয়ক কর্মশালা ও র‍্যালি

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার
24

মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর সামাজিক প্রচার কর্মসূচী ও উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বুদ্ধকরণ র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি।

সেইপ এর “প্রশিক্ষণ নিলে সহজেই ভালো চাকরি মেলে” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, সাংবাদিক ও এনজিও কর্মীসহ ৩২ জন সদস্য অংশগ্রহণ করে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT