1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

পলাশে মেধাবী শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার
55

নিজস্ব প্রতিবেদক : “প্রতিটি শিক্ষার্থীর হাত ধরে হবে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে ২০২৩ সালে উত্তীর্ণ এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিয়েছে পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ ক্লাব নামের একটি সংগঠন। শনিবার (২৩ সেপ্টেম্বর) পলাশের পারুলিয়া মোড় এলাকায় পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রাঙ্গনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ ইকবাল রাসেল এর সভাপতিত্বে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতি (নবশিস) এর সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী, স্থানীয় গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ও ইউপি সদস্য আরিফুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ তৈরীর ঘোষনা দিয়েছেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরী হতে হবে। এই স্মার্ট নাগরিক তৈরী হতে গেলে মেধাবী, ভালো মানুষ ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে যা আজকের এই শিক্ষার্থীদের কাছ থেকে আশা করি। তাই আজকের মেধাবীদের হাত ধরেই আগামী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশ্বাস দেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT