1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

পলাশে মানবতার আলো’র শিক্ষা উপকরণ বিতরণ

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার
32

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ১৪৪ জন মেধাবী স্কুল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মানবতার আলো সংগঠন। মঙ্গলবার ও আজ বুধবার দিনব্যাপী পলাশ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির এসব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ পাওয়া বিদ্যালয়গুলো : সানেরবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাবান বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উওর চন্দন দক্ষিণ পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।এসময় উপস্থিত ছিলেন মানবতার আলো সংগঠনের সহ-সভাপতি অনিক ঘোষ, সাধারণ সম্পাদক রোমন ভক্ত, মুখপাত্র ও কোষাধ্যক্ষ বিপ্লব রায়, প্রচার সম্পাদক সজীব রায় ও সদস‍্য অরবিন্দু রায়, ননী গোপাল সেন।

মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল দে জানান, শিক্ষা উপকরণ বিতরণের উদ্দেশ্য হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদান। ক্লাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও যেন নিজেদের মেধাবী করে গড়ে তোলে। সংগঠনের পক্ষ্য স্কুল শিক্ষার্থীদের মাঝে চলমান রয়েছে বৃত্তি প্রদান কাজও।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT