1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

পলাশে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন এক তরুণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৬১ বার
Oplus_131072
63

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিদ্যুৎস্পৃষ্টে তাশরীফ খন্দকার (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ জুন) বিকেলে পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়। গতকাল বিকেলে উপজেলার ঘোড়াশালের ভূঁইয়ার ঘাটে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত তাশরীফ খন্দকার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পলাশের ভূঁইয়ার ঘাটের বাবুল মাস্টারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকেল সাড়ে ৩টায় ভূঁইয়ার ঘাট এলাকার নিজ ঘরের ভিতর আইপিএসের কাজ করছিল তাশরীফ খন্দকার। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের ভিতরে সে লুটিয়ে পড়লে বিকট শব্দ হয়। বাহির থেকে শব্দ শুনে তার বাবা ঘরে ভিতরে এসে ছেলেকে এ অবস্থায় দেখে মেইন সুইচ বন্ধ করে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাশরীফ খন্দকারের মৃত্যু হয়।

পলাশ থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT